খুব বেশি কিছু না, একটি ছবিই সেটা। এমন কত ছবিই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন দিচ্ছে সবাই। খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত অনুসারী, প্রতি মুহূর্তেই বাড়ে সে সংখ্যা। অনুসারীদের ভালোবাসা পেতে নিয়মিত বিভিন্ন ছবি দেন তারকারা। খেলার মুহূর্তের ছবি, প্রিয়জনদের সঙ্গে কাটানো ছবি, প্রিয় মুহূর্তের ছবি।