ঘুষের টাকা সহ ডুমুরিয়ার অডিট অফিসার গ্রেফতার!!
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারর্পূবক ঘুস দাবী ও উক্ত ঘুসের টাকা গ্রহণকালে দুর্নীতি দমন কমিশনের একটি ট্রাপ টিম অদ্য ১৮-০৩-২০২১ তরিখ আসামী মো: আলমগীর হোসনে, অডিটর, উপজেলা হিসাব রক্ষণ অফিস, ডুমুরিয়া, খুলনা হতে গ্রেফতার করে।
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (পিআরিএল ভোগরত) জনাব রনজিত কুমার নন্দীর জিবি ফান্ডের হিসাবকৃত ২০,৮০,০৩৫/- টাকা এর বিপরীতে বিধি মোতাবেক প্রাপ্য ২২,০৬,৭২৫/- টাকা প্রাপ্তির হিসাব নিশ্চিত করার জন্য অডিটর আসামী মো: আলমগীর হোসেনের ১৫০০০/- টাকা ঘুস দাবী ও গ্রহণের অপরাধে কমিশনের অনুমোদক্রমে ঘুসের টাকাসহ আসামীকে গ্রেফতার করেছে। দুদকের খুলনা বিভাগের পরিচালক জনাব মঞ্জুর মোর্শেদের তত্বাবধানে ও উপপরিচালক জনাব নাজমুল হাসানের নেতৃত্বে একটি ফাঁদ দল আসামীকে ঘুসের টাকাসহ গ্রেফতার করেছে। উল্লেখ্য, ঘুস দুর্নীতির বিরুদ্ধে জনগণ বা ক্ষতিগ্রস্থ যে কোন ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের হটলাইন (১০৬)-এ অভিযোগ জানানোর মাধ্যমে ঘুস দুর্নীতির বিরুদ্ধে আইনগত প্রতিকার প্রাপ্তির সুযোগ নিতে পারেন।
#দুদক_কর্তৃক_গ্রেফতার
#দুদক_ট্রাপ_টিম

0 Comments