নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ ।





নির্বাচনের কয়েকদিন আগে ইহুদিদের সন্ত্রাসবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল।


আগামী ২৩ মার্চ দেশটিতে চতুর্থ সাধারণ নির্বাচনের কথা রয়েছে।


শনিবার দখলকৃত জেরুজালেমে তার বাসভবনের বাইরে বিক্ষোভ প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন।


এসময় বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।


ঘুষ লেনদেন, প্রতারণা ও দুর্নীতির দায়ে বিচারের মুখে থাকা নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলেছে দেশটির সরকারবিরোধীরা।