Sponsor

বাশার আল আসাদের সৃষ্টি করা সংকট উত্তোলণে একজোট হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে তুরস্ক, কাতার ও রাশিয়া।

সিরিয়ার সংকট উত্তোলনে একজোট হয়ে কাজ করার ঘোষণা দিল তুরস্ক, কাতার ও রাশিয়া



সিরিয়ার সুন্নি মুসলিম গণত্যার খলনায়ক ও স্বৈরশাসক বাশার আল আসাদের সৃষ্টি করা সংকট উত্তোলণে একজোট হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে তুরস্ক, কাতার ও রাশিয়া।


বৃহস্পতিবার (১১ মার্চ) কাতারের রাজধানী দোহায় কাতার ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ত্রিপাক্ষিক বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই ঘোষণা দেন।


এছাড়াও ওই বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার দীর্ঘ দশ বছরের সংঘাত নিরসন ও একটি স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য যৌথভাবে কাজ করবে তুরস্ক, কাতার এবং রাশিয়া।

Post a Comment

0 Comments